Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

খেলাধুলা

জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

চলমান এশিয়া কাপের মাঝে হঠাৎ গত রোববার দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। তবে কি কারণে বাংলাদেশ অধিনায়ক এসেছিলেন তা জানা যায়নি। দুদিন পরই অবশ্য তিনি শ্রীলংকায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।

মাঝের সময়ে জানা যায় সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে দেখা করেছেন। এমনকি গুঞ্জন রয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেবেন তারকা এই ক্রিকেটার।

আজ

শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানেই সাকিবকে নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। জবাবে এক লাইনে সাকিবের উত্তর, ‘আমি এখানে শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি।’

এদিকে টাইগারদের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন, 'সব সময় ভালো করবে এটাও না, খারাপ করবে সেটাও না। যারা ভালো করেছে অবশ্য তাদের জন্য ভালো। যারা ভালো করতে পারেনি তাদের জন্য পরবর্তীতে আবার সুযোগ আসবে, তখন তারা যেন সেটা আবার করতে পারে।'

২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন