Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

জাপানে ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

জাপানে ভূমিকম্পে নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে দেশ‌টির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে চিঠি লি‌খেছেন বাংলা‌দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মঙ্গলবার (২ জানুয়া‌রি) জাপানের প্রধানমন্ত্রী‌কে চি‌ঠি পা‌ঠি‌য়ে‌ছেন সরকারপ্রধান।


চি‌ঠি‌তে প্রধানমন্ত্রী লি‌খে‌ছেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্পের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত।

আমি বুঝতে পেরেছি, আরও ভূমিকম্প, আফটারশক ও সুনামির ঝুঁকি আছে।


প্রধানমন্ত্রী ব‌লেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্প মোকাবিলায় জাপানের প্রয়োজনে বাংলাদেশ ইশিকাওয়া প্রিফেকচার ও জাপান সাগর উপকূলের কাছাকাছি অঞ্চলগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।


তি‌নি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি এই কঠিন সময়ে জাপানের জনগণের সঙ্গে আমাদের সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি।


বাংলাদেশ ও জাপানকে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। 


জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে ব‌লেও চি‌ঠি‌তে প্রত‌্যাশা ব‌্যক্ত ক‌রেন বাংলাদেশ সরকার প্রধান।

৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন