Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

ই-সিগারেটের আমদানি নিষিদ্ধ করেছে সরকার

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



সরকার ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সম্পর্কিত সব পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে ই-সিগারেটকে নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।


আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব

করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ প্রস্তাবটি উত্থাপন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সম্পর্কিত সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।


এছাড়া বৈঠকে 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপস্থাপন করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, 'এশিয়া কাপ-২০২৪'-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে উপদেষ্টা পরিষদ অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশের ক্রিকেট দল ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে।

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন