Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সময় জানালেন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘূর্ণিঝড়ে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে এক-দুই দিন সময় লাগতে পারে।

রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নসরুল হামিদ বলেন, ঘূর্ণিঝড়ে আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়েছে।

যেটা রয়েছে, সেটা দিয়ে আমরা দুই-তিন দিনের মধ্যে গ্যাস চালু করতে পারব। যেটি খুলে গেছে, সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। বিদেশি ডুবুরি আসবে, তারা গিয়ে কাজ করবেন। তবে আমরা মনে করি আল্লাহর রহমতে ওই রকম ক্ষতিগ্রস্ত হয়নি। শিগগিরই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব। আরও এক-দুই দিন সময় লাগতে পারে।

তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল সরে যাওয়ার কারণে ৪০০ ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। আমি মনে করি, এখনকার পরিস্থিতি থাকবে না, উন্নতি হবে। তবে কিছু কিছু জায়গায় প্রভাব থেকে যাবে। সেটা খুব বেশি না। গতকাল রাত থেকে কিছু সমস্যা দেখা দিয়েছিল, এটা কাভার করে আগামী দুই দিনের মধ্যে ভালো অবস্থানে যেতে পারব।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুরোদমে চালু হতে সময় লাগবে। একটি খুব দ্রুত চালু হবে। আগামী দু’দিনের মধ্যে জাহাজ চলে আসবে, গ্যাস আমরা দিতে পারব। আরেকটি চালু হতে ১২ থেকে ১৫ দিন সময় লাগবে।

২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন