Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

লিড নিউজ

গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে : গভর্নর

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
# ফাইল ফটো




বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক গ্রাহকদের স্বার্থকে কেন্দ্রীয় ব্যাংক সর্বপ্রথম বিবেচনায় নেবে।


আজ সোমবার, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


গভর্নর বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর কিছু ব্যাংক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে বেসরকারি

খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামি ব্যাংক পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে।


তিনি জানান, কোনো ব্যাংক বন্ধ করা হবে না এবং যারা প্রতিষ্ঠানগুলোর পক্ষে কাজ করছে বা কাজ করবে, তাদের বাদ দিয়ে দেশের চলা সম্ভব নয়। সবাইকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।


ড. আহসান এইচ মনসুর আরও বলেন, ব্যাংকগুলোর সংস্কারের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদের সহযোগিতা করা হচ্ছে। তবে, ব্যাংকগুলোর জন্য ঢালাওভাবে তারল্য সহায়তা দেওয়া হবে না।

৭ দিন আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন