Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

একদিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড মেট্রোরেলে

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




মেট্রোরেল দিয়ে একদিনে সর্বোচ্চ ৪ লাখেরও বেশি মানুষ যাতায়াত করেছে। এই তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


গত বৃহস্পতিবার মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। গতকাল শুক্রবার ডিএমটিসিএল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে। মেট্রোরেল কর্তৃপক্ষ এই রেকর্ড অর্জনে সকল যাত্রীকে

ধন্যবাদ জানিয়েছে।


প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করা হয়েছিল। এর আগে, গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করা হয়। তবে বর্তমানে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করা হচ্ছে বলে ডিএমটিসিএল জানিয়েছে।


গত ৪ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ জানান, গত অর্থবছরে মেট্রোরেলের টিকিট বিক্রি থেকে ২৪৪ কোটি টাকা আয় হয়েছে। তিনি আরও জানান, মে মাস থেকে শুক্রবারেও সারাদিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।


উল্লেখ্য, বর্তমানে শুক্রবার বেলা তিনটা থেকে মেট্রোরেল চলাচল করে। অন্যান্য দিনে ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) ৮ মিনিট এবং কম ব্যস্ত সময়ে (অফ পিক আওয়ারে) ১০ মিনিট পরপর উভয় দিক থেকে মেট্রোরেল চলছে। সপ্তাহে ৬ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেট্রোরেল ১৯৮ বার যাতায়াত করে। তবে শুক্রবার মাত্র ৬০ বার চলাচল করে মেট্রোরেল।

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন