Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ডিএমপির সাবেক কমিশনারকে বিমানবন্দরে আটক

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।


রোববার (২৭ অক্টোবর) বিমানবন্দর সূত্রে জানা যায়, ব্যক্তিগত সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার জন্য গোলাম ফারুক

থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে ওঠার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশের বাইরে যেতে অনুমতি দেয়নি।


বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে গেলে ইমিগ্রেশন অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং এরপর তাকে প্লেনে চড়তে দেওয়া হয়নি। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছেন। তাকে থানায় নেওয়া হবে নাকি বাড়ি ফিরে যেতে দেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।


গোলাম ফারুক ১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০২২ সালের ২৯ অক্টোবর ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ৩২ বছর ৮ মাসের কর্মজীবনের পর অবসরে যান।







৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন