Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ঢাকা ও চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


মঙ্গলবার (২৬ নভেম্বর) বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম

মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


এর আগে, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে গত সোমবার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।


সোমবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন