Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

দেশে ইন্টারনেট শাটডাউন বন্ধে স্টারলিংককে আনা হচ্ছে : প্রেসসচিব

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল উদ্দেশ্য হলো ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান।


শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তাদের ১৬ বছরের শাসনামলে বহুবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ

দমন বা বিরোধী আন্দোলন ঠেকানোর জন্য স্বৈরশাসক ও একনায়কদের প্রিয় কৌশল হলো ইন্টারনেট শাটডাউন। তবে এই পদক্ষেপের ফলে লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারিয়েছেন।


তিনি আরও লিখেন, বাংলাদেশে স্টারলিংকের আগমন মানে হলো, ভবিষ্যতে কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টায় অন্তত বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হবেন না।


স্টারলিংক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। স্পেসএক্সের ওয়েবসাইট অনুযায়ী, তাদের ইন্টারনেট সেবা জিওস্টেশনারি (ভূস্থির উপগ্রহ) থেকে আসে, যা ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক হলো স্টারলিংক, যা বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম।


২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী, স্টারলিংকের ৬ হাজার ৯৯৪টি স্যাটেলাইট স্থাপিত হয়েছে। এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় ৩৪২ মাইল (৫৫০ কিলোমিটার) উচ্চতায় কক্ষপথে ঘুরছে।


স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং ২০১৯ সালে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে স্টারলিংকের কার্যক্রম চলছে। দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের সেবা চালু হয়েছে।

১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন