Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

ব্যাংক ভালোভাবে না চললে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে: গভর্নর

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



কোনো ব্যাংক ভালোভাবে না চললে সেখানে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। 


বৃহস্পতিবার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন (ইআরএফ) আয়োজিত ব্যাংক খাত বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।  


গভর্নর বলেন, ২০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে। এর ব্যত্যয় হলে শাস্তি দেওয়া হবে। শুধুমাত্র মালিকরা এককভাবে কোনও

ব্যাংক ধ্বংস করতে পারে না। এর জন্য কর্মকর্তারাও দায়ী। এ সময় একীভূত  হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে বলেও জানান তিনি।    


তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল রয়েছে। বছর শেষে আইএমএফের ঋণ ছাড়াই বৈদেশিক মুদ্রার মজুদ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলার দাঁড়াবে।

৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন