Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে ৬ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

আগামী জুন মাসের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা বাবদ প্রায় ৬ হাজার কোটি টাকা পাবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সোমবার (১০ এপ্রিল) এ কথা জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদপ্তরে বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।।

আবদুর রউফ তালুকদার বলেন, আমরা ৫০০ মিলিয়ন ডলার নিয়ে কাজ করছি।

যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলব। এটা হয়ে গেলে আশা করি আমরা ৩০ জুনের আগেই অর্থ সহায়তা পেয়ে যাব। বাংলাদেশের ভোক্তারা শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন- এমন আশা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এপ্রিলে এমনিতেই ভিড় লেগে থাকে পর্যটকদের। চেরী ফুল ফোটার এ সময়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বসন্তকালীন বৈঠক উপলক্ষে সেই ভিড় রীতিমতো উৎসবে রূপ নেয়। সারা বিশ্বের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ আর্থিক খাতের কর্তাব্যক্তিরা ওয়াশিংটনে আসেন এ সময়টায়। বাংলাদেশ থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে অর্থসচিবসহ একটি প্রতিনিধি দলও এসেছেন।

২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন