Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

বিএনপি রাষ্ট্রপতির অপসারণ চায় না: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে রাষ্ট্রপতির পদ শূন্য হলে একটি সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে।


বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, এর ফলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব

ফেলতে পারে। তাই এই মুহূর্তে বিএনপি রাষ্ট্রপতির অপসারণ চায় না।


তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে একটি জটিল পরিস্থিতি তৈরি করবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়া ও উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে পারে। ফ্যাসিবাদের সহযোগীরা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন