Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

বাংলাদেশ এখন লুটেরা-মাফিয়াদের হাতে : ফখরুল

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



বাংলাদেশ এখন লুটেরা-মাফিয়াদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  


বৃহস্পতিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শেরে-বাংলা নগর এলাকায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত শেষে এ মন্তব্য করেন তিনি।


মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত।

আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কলাকৌশল করে মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়ে ক্ষমতা দখল করে আছে। ভিন্নমত দমন করছে।


বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তায়নের কবলে মন্তব্য করে তিনি বলেন, দেশ এখন লুটেরা-মাফিয়াদের হাতে। তারা মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে, অর্থনীতিকে ধ্বংস করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। আশা করছি বিজয় হবে।


শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন