Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

বাধ্যতামূলক অবসরে পাঠাল ২২ ডিসিকে

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




জনপ্রশাসন মন্ত্রণালয় ২২ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এই ডিসিরা ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


আজ বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ২০১৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসব ডিসি দায়িত্বে ছিলেন,

তাদের মধ্যে এখন চাকরিতে রয়েছেন মাত্র চারজন।


এই চারজনসহ ২০১৮ সালের আরও ১৮ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন