Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আমেরিকা, যুক্তরাজ্যের পরামর্শেই র‌্যাব তৈরি হয়, এখন আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

ঢাকায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র‍্যাব যখন তৈরি হয় তখন আমেরিকা, যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলো র‍্যাবের কনসেপ্ট দেয়। তারাই তৎকালীন সরকারকে র‍্যাবের জন্য ইকুয়েপমেন্ট দেয়। তাদের কারণেই প্রাথমিকভাবে র‍্যাব চালু হয়।’ 

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ

থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) শীর্ষ কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে।’

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

র‍্যাবের বিষয়ে আমেরিকার সিদ্ধান্তে তাদের পুনর্বিবেচনা করা উচিত উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে র‍্যাব এখন অনেক পরিপক্ব। দেশের জনগণ তাদের পারফরম্যান্সের জন্য তাদের চায়। আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে এ জিনিসগুলো ওভারকাম করবো। বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে।

আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচন করতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সত্তরের নির্বাচনসহ পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কোনো বুলেটের মাধ্যমে আসে নাই, ব্যালটের মাধ্যমে এসেছে। ব্যালট যাতে স্বচ্ছ হয় সেজন্য স্বচ্ছ ভোট বাক্স তৈরি করেছি, যাতে বাহিরে থেকে দেখা যায়। আমরা নকল ভোটার এড়ানোর জন্য আইডি করেছি। আমরা একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন