Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

আগামীকাল সকাল ৯টার মধ্যে আখেরি মোনাজাত

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।


তিনি বলেন, ইজতেমাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা তা করতে পারছে না।

আখেরি মোনাজাতের আগে সকাল ছয়টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।


তিনি আরও বলেন, শনিবার পর্যন্ত বিশ্ব ইজতেমায় কোনো প্রকার নিরাপত্তার শঙ্কাবোধ করা হচ্ছে না। মুসল্লিদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হচ্ছে। ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে, যারা নিরাপত্তার দিকটি দেখছেন। তিনি আশা প্রকাশ করেন যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমার প্রথম পর্বটি সম্পন্ন হবে।


প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন