Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আগামীকাল নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার (ইসি) আগামীকাল রোববার শপথ গ্রহণ করবেন। দুপুর দেড়টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের সূত্রে শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


গত বৃহস্পতিবার সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

একইসঙ্গে চার নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়।


ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরপর দলের প্রভাবশালী এমপি-মন্ত্রীসহ সর্বস্তরের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ক্ষমতার পালাবদলে ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা একযোগে পদত্যাগ করেন।


এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এস এম মো. নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন। নতুন এই কমিশনের ওপর আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবে।

১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন