Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

খেলাধুলা

আবার বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




সাকিব আল হাসান আবারও বোলিং অ্যাকশন শুদ্ধ করার পরীক্ষা দিতে চলেছেন। আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের একটি ল্যাবে তিনি এই পরীক্ষা দেবেন বলে সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এবারের পরীক্ষার আগে ইংল্যান্ডের একজন স্থানীয় কোচের সঙ্গে বোলিংয়ের ত্রুটি সংশোধনের জন্য কাজ করবেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। এজন্য তিনি আজ বা আগামীকালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে

ইংল্যান্ডে যাওয়ার কথা ভাবছেন।


দুইবার বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা সাকিব এবার বৈধতা ফিরে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। এজন্য তিনি পরবর্তী পরীক্ষার আগে তাড়াহুড়া না করে প্রায় তিন মাস সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। ইংল্যান্ডে আরও দুই সপ্তাহ নিজেকে প্রস্তুত করে তৃতীয়বারের মতো পরীক্ষায় অংশ নেবেন সাকিব। এই পরীক্ষার ফলাফল আগামী এপ্রিল মাসের শুরুতে জানা যাবে।


এর আগে, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে বোলিং অ্যাকশন শুদ্ধ করার পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তবে সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। একই মাসে চেন্নাইয়ে আরও একবার পরীক্ষা দিলেও সেখানেও তিনি সফল হননি। এবার তিনি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন? সেটাই এখন দেখার বিষয়।

১২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন