Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

৩০ কর্মকর্তাকে বিদেশি পর্যবেক্ষকদের সহায়তায় দায়িত্ব

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিদেশ থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের সময় সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। তাদের 'স্বাগতিক কর্মকর্তা' হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। 


বুধবার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

করা হয়।


এতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ চলাকালে তাদের সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে আগামী ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত স্বাগতিক কর্মকর্তা (হোস্ট অফিসার) নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি করা হলো।


আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে গত অক্টোবরে বিজ্ঞপ্তি দেয় ইসি। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। পরে আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।


জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেড় শতাধিক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। এর বাইরে নির্বাচনের খবর সংগ্রহে আবেদন করেছেন ৭১ জন বিদেশি সাংবাদিক। 

২৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন