Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ বদলে দেবে ফুটবলের চেহারা: নেইমার

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




তিনটি বিশ্বকাপ খেলা ফুটবল তারকা নেইমার বিশ্বাস করেন, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে ফুটবলের ইতিহাসে এক যুগান্তকারী আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ৪৮ দলের এই বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত ব্রাজিলিয়ান তারকা। তার মতে, এই টুর্নামেন্ট ফুটবলকে উপহার দেবে নতুন কিছু। ইএসপিএন


সম্প্রতি ডিজনিপ্লাস-এর সঙ্গে এক আলাপচারিতায় নেইমার বলেন, দেখবেন শুধু, এবারের

বিশ্বকাপটা কেমন হয়। এখানে মাথা ঘুরিয়ে দেয়ার মত কিছুই হবে, যা অনেক কিছুই বদলে দিতে পারে। আর সেটা সবার জন্য ভালোই হবে।


২০২৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল, যা এর আগে ছিল ৩২টি। স্বাভাবিকভাবেই এতে ম্যাচের সংখ্যা যেমন বাড়বে, তেমনি প্রথমবারের মতো সুযোগ পাবে অনেক নতুন দেশ, যারা এর আগে বিশ্বকাপে অংশই নেয়নি। নেইমার মনে করেন, এর ফলে বিশ্বজুড়ে ফুটবলের পরিধি আরও বিস্তৃত হবে।


শুধু মাঠের খেলার দিক নয়, দর্শক অভিজ্ঞতার দিকেও নজর দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এনবিএ’র একটি ম্যাচ দেখতে গিয়ে নেইমার অভিভূত হয়েছেন পুরো উপস্থাপনা দেখে। তিনি বলেন, এখানে কিন্তু আপনি কেবল একটা বাস্কেটবল ম্যাচই দেখতে যান না। বিরতিতে কেউ নাচে, কেউ বল ছুঁড়ে স্কোর করে। ম্যাচের আগে আবার বিখ্যাত কেউ জাতীয় সঙ্গীত গায়। সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা উপভোগ্য।


এ প্রসঙ্গে ফুটবলেও কিছু পরিবর্তনের পক্ষে মত দেন নেইমার। ব্রাজিলের এ পোস্টারবয় বলেন, ফুটবলে ৯০ মিনিটের খেলা হয়, কিন্তু সেখানে বিরতিতে দর্শকদের জন্য কিছুই থাকে না। সবাই স্টেডিয়ামের গেটে চলে যায়। কেন মাঠের ভেতরে কিছু করা হয় না? আমি জানি না ভিন্ন কিছু কেন করা যায় না।


৩৩ বছর বয়সী নেইমার এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) এই ফরোয়ার্ড বর্তমানে ইনজুরির কারণে দল থেকে বাইরে থাকলেও কার্লো আনচেলত্তির ২০২৬ বিশ্বকাপ পরিকল্পনায় তাকে রেখেছেন বলে জানা গেছে।


ক্লাব ফুটবলে চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল-হিলাল ছাড়ার পর নেইমার যোগ দেন তার সাবেক ক্লাব সান্তোসে। ব্রাজিলের ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন।

১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন