Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

১৩ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে।


রোববার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। নদীতে চর ড্রেজিং না হওয়া এবং দূষণের কারণে সাগর থেকে মা

ইলিশ নদীতে ডিম ছাড়তে আসতে পারছে না। এ কারণে ইলিশের প্রজনন নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গেও কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, গতকাল বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, তবে আমরা তা সমর্থন করি না। আমাদের অবস্থান আগের মতোই আছে। আমরা দেশের মানুষের জন্য ইলিশ রাখার পক্ষে এবং রপ্তানির বিপক্ষে। দেশে প্রচুর ইলিশ রয়েছে। গতবারও ভারত কম ইলিশ নিয়েছে। হঠাৎ করে ইলিশের দাম বেড়ে যাবে, এমনটা আশা করা ঠিক নয়। রপ্তানির খবরে যদি দাম বাড়ে, তবে তা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, রপ্তানি বন্ধ করা তার ক্ষমতার মধ্যে পড়ে না, তাই এই সিদ্ধান্ত বাতিল করতে পারবেন না। ইলিশ মাছ পূজার সঙ্গে সম্পর্কিত নয় বলেও উল্লেখ করেছেন তিনি, যা হিন্দু সম্প্রদায়ের অনুসারীদের থেকে জানা গেছে।

১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন