Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক

যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে হরমুজ প্রণালি কখনও খুলবে না: ইরান

ডেস্ক রিপোর্ট:
৮ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
# ফাইল ফটো


যুদ্ধ, শত্রুতা ও মার্কিন আগ্রাসন চললে হরমুজ প্রণালি কখনও খুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ কথা জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী কোনোভাবেই ছাড় দেবে না।


আজ মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রামিনিয়া জানান, হরমুজ প্রণালি চালু করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা।


তিনি বলেন, ‘যুদ্ধ, শত্রুতা এবং মার্কিন আগ্রাসনের মধ্যে হরমুজ প্রণালি কখনও খোলা হবে না।’ গুরুত্বপূর্ণ এই জলপথের বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসবে না বলেও মন্তব্য করেন ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র।


চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন বক্তব্য এল। সম্প্রতি হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়।


ব্রিগেডিয়ার জেনারেল আক্রামিনিয়া আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর ওপর একটি দায়িত্ব রয়েছে। আমরা শহিদদের রক্তের প্রতিশোধ নিতে দায়বদ্ধ, বিশেষ করে ইসলামী বিপ্লবের শহিদ নেতার রক্তের প্রতিশোধ নিতে।’

৮ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন