Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন সময় লাগবে: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




‘তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারিনি। যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন’।


প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা জানান।


তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখনও তার দেশে ফেরার জন্য যে পরিবেশ দরকার, তা তৈরি করা সম্ভব হয়নি। এই কাজটি কিছুটা সময় নিবে।


তারেক রহমানের সঙ্গে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন। তবে তিনি ঐক্যের কথা বলেছেন।"


এ সময় তিনি আরও বলেন, "বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের এগিয়ে যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন। সময় ক্ষেপণ নয়, সবাইকে সঙ্গে নিয়ে সঠিক রোডম্যাপ দেওয়া দরকার। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা তাকে স্বাগত জানাব, তবে তা যেন কিংস পার্টির মতো না হয়।"

২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন