Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
৮ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
# ফাইল ফটো



আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 


এ সময় আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরা কারবারিরা পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেয়া হচ্ছে। মাদক এখন আর শুধুমাত্র খুলনার সমস্যা নয়। সে কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপরে বেশি জোর দেয়া হচ্ছে।


সভায় খুলনার আইনশৃঙ্খলা, জননিরাপত্তাসহ সন্ত্রাস দমনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

৮ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন