Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

খেলা

পঞ্চমবারের মতো সাফ সভাপতি সালাউদ্দিন

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
# ফাইল ফটো


সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা যদি শূন্যপদের সমান বা তার কম হয়, তাহলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধানেই নতুন মেয়াদ নিশ্চিত হয়েছে সালাউদ্দিনের।


২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র থেকে ৭০ বছর বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেয়া হয়। সেই সিদ্ধান্তের ফলেই নতুন মেয়াদেও সভাপতি পদে থাকার সুযোগ পেয়েছেন ৭১ বছর বয়সী সালাউদ্দিন।


এবার সাফের কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।Geographic Reference


এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।


কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের পর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলে দক্ষিণ এশিয়ার ফুটবলের আঞ্চলিক সংস্থাটিতে আরও এক মেয়াদের জন্য অব্যাহত থাকবে কাজী সালাউদ্দিনের নেতৃত্ব।

২৪ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন