Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ওসমান হাদিকে গুলির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে সরকার: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও দৃঢ় ব্যবস্থা নেবে।


শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে

মির্জা ফখরুল লিখেছেন, ‘এ মুহূর্তে পাওয়া খবরে জানা গেছে, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ় ব্যবস্থা নেবে।’


তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মতাদর্শ যাই হোক, ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়া অগ্রহণযোগ্য- এমন আচরণ সবাইকে একযোগে প্রত্যাখ্যান করতে হবে।


শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা গুলি করে শরিফ ওসমান হাদিকে গুরুতর আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন