Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মার্চ ২৩, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

লিড নিউজ

মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬
# ফাইল ফটো

রাজধানী ঢাকায় টিসিবির পণ্য ৩০টি ট্রাকে ডাল তৈল পেঁয়াজ ও আলুসহ মোট চারটি পণ্য বিক্রয় শুরু হবে আগামীকাল মঙ্গলবার। ডাল প্রতি কেজি ৬০ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১০০, পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।  


সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 


সচিব বলেন, টিসিবি কার্ডধারীর

বাইরে সাধারণ নিম্নআয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রয় করা হবে। একজন ব্যক্তি ডাল, পেঁয়াজ ও আলু দুই কেজি করে নিতে পারবেন। একই সঙ্গে সোয়াবিন দুই লিটার নিতে পারবেন।

১১ দিন আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন