Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

সারাদেশ

মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

ডেস্ক রিপোর্ট:
৭ ঘন্টা আগে শনিবার, জুলাই ১১, ২০২৬
# ফাইল ফটো


ঝালকাঠির নলছিটিতে মেয়েকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের স্ত্রী।


প্রত্যক্ষদর্শীরা জানায়, লাকি পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন।


বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন নদীতে নেমে উদ্ধার মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এতে মা ও মেয়ে দুজনই সুস্থ হয়।


লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তার স্বামীর সঙ্গে কলহ লেগে থাকত। কিছুদিন আগে স্বামীকে ডিভোর্স দেন তিনি। পরে তার মেয়েকে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন স্বামী। এ কারণে দুশ্চিন্তায় ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।


এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, কী কারণে লাকি নদীতে ঝাঁপ দিয়েছে, তা আমার জানা নেই। আমি নিজেই এখন দুশ্চিন্তায় ভুগছি।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

৭ ঘন্টা আগে শনিবার, জুলাই ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন