Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ১২, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

শিক্ষা

মারা গেলেন কুবি শিক্ষার্থী শারবান তাহুরা

কুবি প্রতিনিধি:
৫ দিন আগে রবিবার, এপ্রিল ১২, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শারবান তাহুরা সাকি আর নেই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই সেলিম আরাফাত।


পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহুরা। পরে চিকিৎসকেরা জানান, তাঁর দুটি

কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে গেছে এবং একই সঙ্গে হৃদপিণ্ডেও গুরুতর জটিলতা দেখা দিয়েছে। হৃদযন্ত্রের জটিলতা ও ফুসফুসে পানি জমে শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যায়। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্ম নেওয়া শারবান তাহুরা বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তাঁর ১০ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।


তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

৫ দিন আগে রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন