Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক হয়ে থানা গেইট পর্যন্ত

প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনায় সারওয়ার হোসেন বাবু বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশ জাতীর কল্যাণের চিন্তা করে ১৯৮১ সালের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করে এবং আওয়ামীলীগের দায়িত্ব নিয়ে দেশকে আজ উন্নতির দিকে এগিয়ে নিচ্ছেন বলে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা সুমন আহমেদ, উপজেলা তাঁতী লীগের সভাপতি ও যুবলীগের সদস্য রেজাউল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের কয়েক শতাধিক সিনিয়র নেতৃবৃন্দ।

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন