Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় মাহফিলে ধাক্কা লেগে দোকানের খাবার পড়ে যাওয়ায় যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লায় মাহফিলে গায়ের সঙ্গে ধাক্কা লাগায় মো. ইয়াসিন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।


শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে।

মো. ইয়াসিন সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা গেছে, দুর্গাপুরের পাশের এলাকা রামচন্দ্রপুরে মাহফিলকে ঘিরে বসা দোকান-পাটে

ইয়াসিনের শরীরের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলাবুট পড়ে যায়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি।

৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন