Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো





কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে অজ্ঞাত(৪০) এক পুরুষ নিহত হয়েছেন। 


আজ শুক্রবার বিকাল চারটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশের ইউর্টানে এ দুর্ঘটনায় আরো এক নারী ও শিশু আহত হয়েছেন। 


প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি ইউর্টান দিয়ে সরাসরি মহাসড়কের ঢাকমুখী লেনে প্রবেশ করলে ঢাকাগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী

বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোচালক (অজ্ঞাত)  মারা যায়।  অটোরিকশার যাত্রী বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দি গ্রামের আমজাদ হোসেনর স্ত্রী শাহানাজ বেগম(৪৫) ও তার মেয়ে আনিসা(৮) আহত হয়। 


দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লোপা ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।


দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জাফর আহম্মেদ মিশু জানান, বাস অটোরিকশা সংঘর্ষে নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।  দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।  


১০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন