Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

খেলা

কুমিল্লার কৃতি সন্তান আওসাফ চৌধুরী নতুন কুঁড়ি স্পোর্টস এ জাতীয় দাবায় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:
১০ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
# ফাইল ফটো


নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লার জন্য গৌরব বয়ে এনেছেন কুমিল্লার কৃতি সন্তান আওসাফ চৌধুরী। জেলা ও বিভাগ পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে তিনি সবশেষে  চ্যাম্পিয়ন হয়েছেন।


 গত ২৭ জুলাই  প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার আর্মি স্টেডিয়ামে নতুনকুড়ি স্পোর্টস এর বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 


আওসাফ চৌধুরী, বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার এএএম মুজাহিদ চৌধুরীর পুত্র। সে  ঢাকার বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই দাবার প্রতি তার গভীর আগ্রহ ও নিয়মিত অনুশীলনের ফল হিসেবে জাতীয় পর্যায়ে এ সাফল্য এসেছে বলে পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

১০ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন