Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই: পাটমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
# ফাইল ফটো



বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। এক্ষেত্রে সবাইকে নজরদারি বাড়াতে হবে। 


আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলে গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 


মন্ত্রী আরও জানান, বাংলাদেশ

টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প কারখানা স্থাপন করা হয়েছে। বাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে। 

২ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন