Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোলায়মান সেলিম ওই আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বড় ছেলে। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।


চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি

জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে।


গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। এর আগে তার বাবা হাজি সেলিম গত ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন।


গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মো. সেলিম মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি তার দুই ছেলে একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ওই আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পান সোলায়মান সেলিম।

২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন