Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

গত ২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্টঃ
১৬ ঘন্টা আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
# ফাইল ফটো



গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। এতে চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৯ জনে দাঁড়াল।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে শুক্রবার হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।গতকালের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে।

এ ছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তবে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

১৬ ঘন্টা আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন