Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

গনভবনে তামিমকে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক:
২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

বাংলদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন। যা নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে গনভবনে তামিমকে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে আজ সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে এসেছেন তামিম ইকবাল।

এদিকে তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

পাপন। তবে তিনি জানিয়েছেন, তার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। তামিমকে ফোনে পাচ্ছেন না। বোর্ডকে কোনো কিছু না জানিয়েই তামিম এই সিদ্ধান্ত নিয়েছেন।

এমতাবস্থায় তামিমকে আটকানোর শেষ ভরসা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত তামিমকে ডেকেছেন সরকার প্রধান। সম্ভবত সিদ্ধান্ত বদলাতে যাচ্ছেন এই ড্যাশিং ওপেনার।

জানা গেছে, শুক্রবার সকালেই চট্টগ্রামের বাসা ছেড়ে ঢাকায় চলে গেছেন তামিম ইকবাল। ১৮ জুলাই পারিবারিক সফরে যাবেন দুবাই। তার আগে আজ বা আগামীকাল যে কোনো সময় তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন