Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ
৩৮ মিনিট আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
# ফাইল ফটো


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৭১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে মারা গেছেন ৪৩ জন। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১৩৪ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বিভাগগুলোর মধ্যে বরিশালে ১৪২ জন, চট্টগ্রামে ১৭৭, খুলনায় ২৪২, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ১১৬, রংপুরে ৭১ এবং সিলেটে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী।

৩৮ মিনিট আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন