Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।


মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান।


তিনি জানায়, একটি বাস ও অটোরিকশার সংষর্ঘে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।


মির্জাপুর

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান জানায়, দুপুর পৌনে ১২টার দিকে চারিয়া এলাকায় খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশুসহ সাতজন নিহত হয়েছেন।


এদিকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যাচ্ছেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

১৮ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন