Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, অক্টোবর ১১, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সারাদেশ

চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় পুলিশের বিশেষ অভিযানে, গ্রেপ্তার ২৩৮

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে রবিবার, অক্টোবর ১১, ২০২৬
# ফাইল ফটো


চট্টগ্রাম রেঞ্জের অধীন ১১টি জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে রেঞ্জ জুড়ে নিয়মিত এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’


রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিন-রাত ২৪ ঘণ্টা জুড়ে ১১টি জেলায় একযোগে ২৪৫টি বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ৭৪ হাজার ২৭৬ পিস ইয়াবা, ১৯ কেজি ৫৬৮ গ্রাম গাঁজা এবং ১০১ লিটার ২৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

 

এ সময় মাদকের ব্যবসা ও বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা ৫৪টি মামলায় মোট ২৩৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সংশ্লিষ্টতার অপরাধে ১১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া অপরাধীদের কাছ থেকে মোট ২৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


জানা গেছে, মাদক চোরাচালানের সম্ভাব্য পথ ও আস্তানাগুলোতে নজরদারি আরো জোরদার করা হয়েছে এবং এ ধরনের সাঁড়াশি অভিযান সামনেও অব্যাহত থাকবে।

২৩ দিন আগে রবিবার, অক্টোবর ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন