Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার কাজ শুরু: ড. জাহিদ

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে, খালেদা জিয়াকে প্রথমে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ দিয়ে লন্ডন নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে একটি তৃতীয় দেশে মাল্টি ডিসিপ্লাইনারি মেডিকেল সেন্টারে

স্থানান্তরিত করা হবে।


তিনি আরও উল্লেখ করেছেন যে, ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে আমরা দ্রুত বিদেশে মাল্টি ডিসিপ্লাইনারি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এ জন্য ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ ভাড়া করার কাজ চলছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন