Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আইন ও আদালত

ছাত্রলীগ নেত্রী নিশিসহ ৩ জন পাঁচ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশিসহ তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।


রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন নিষিদ্ধ

সংগঠন ছাত্রলীগের নেতা কাউসার ও রমজান।


মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ মাসুম আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানার পান্থপথের আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন আসামি একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারবিরোধী অপপ্রচার চালায়। এ সময় তারা ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে এবং বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এ ছাড়া তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা এ পরিকল্পনা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

১৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন