Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

চাঁদসহ মির্জা ফখরুলের নামে নাটোরে মামলা

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাটোরে মামলা করা হয়েছে।

সোমবার (২২ মে) রাতে নাটোর সদর থানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম

আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২১ মে) রাতে আবু সাঈদ চাঁদকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সোমবার (২২ মে) সারাদেশে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহী জেলার পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় বিএনপির নেতা মো. আবু সাঈদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী প্রতি এইরূপ আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শন মূলক হুমকি বিভিন্ন ওয়েব সাইটে ও ডিজিটাল মাধ্যমে প্রচার, প্রকাশ ও সম্প্রচার হওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হয়েছে। নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে প্রচার-প্রকাশ ও সম্প্রচারের ফলে অস্থিরতা ও আইন শৃঙ্খলার অবনতি ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এর আগে, গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহী জেলার পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন। সমাবেশে চাঁদ বলেন, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।

১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন