Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, আগস্ট ১০, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

খেলা

বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্প: ফিফা সভাপতি

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে সোমবার, আগস্ট ১০, ২০২৬
# ফাইল ফটো


আগামী ১৯ জুলাই এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে জয়ী দলের হাতে ডোনাল্ড ট্রাম্প ট্রফি তুলে দেবেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 


চলতি বিশ্বকাপের সুবাদে ইনফান্তিনো এবং ট্রাম্পের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তবে গত ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে টুর্নামেন্টটি নিয়ে খুব একটা প্রকাশ্য বক্তব্য দিতে দেখা যায়নি। 


তবে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফিফা সভাপতি নিশ্চিত করেছেন যে, নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ট্রফি বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ফাইনালেও ট্রাম্প একইভাবে ট্রফি তুলে দিয়েছিলেন, যেখানে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ ক্লাব চেলসি। 


ইনফান্তিনো বলেন, ‘আমরা একসঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করব এবং অবশ্যই বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব।’ 


তারা দুজনে যৌথভাবে ট্রফিটি প্রদান করবেন কিনা জানতে চাইলে ইনফান্তিনো যোগ করেন, ‘অবশ্যই, আমরা সবসময় একসঙ্গেই থাকি।’ 

১৬ দিন আগে সোমবার, আগস্ট ১০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন