Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

বিএনপি আন্দোলন করবে, ঢল নামবে এসব শুনে ঘোড়াও হাসে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  বাংলাদেশে বিরোধী দল বিএনপি হচ্ছে ডামি দল। শোকে শোকে তারা পাথর হয়ে গেছে। তারা আন্দোলন করবে জনতার ঢল নামবে এসব শুনে ঘোড়াও হাসে। নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে বিএনপি। 


রাজধানীর ধানমন্ডিতে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুক্রবার সকারে

এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটি।


ওবায়দুল কাদের বলেন, শোকে পাথর দলটির নেতাকর্মীদের এখন ঘুম নেই। 


তিনি বলেন, বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে। তাদের এখন কালো পতাকার মিছিল, এটা হলো শোক পালনের মিছিল। তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা পরাজয় বরণ করছি।  


সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, কারাগারে আটক নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। বিএনপির ২৫ হাজার নেতাকর্মী জেলে আছে। যারা ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে; তারাই জেলে গেছে। এরা আইনের সাথে ফেস করুক। লিগ্যাল ব্যাটেল করুক। 


ওবায়দুল কাদের আরও বলেন, কোন দেশে অপরাধ করলে শাস্তি হয় না? আমেরিকার কথায় আমরা তাদের (বিএনপি নেতাকর্মী) ছেড়ে দেব? ৯১টা চার্জে ট্রাম্পের বিচার হচ্ছে।  যে দেশে প্রেসিডেন্টের বিচার চলছে সেই দেশ আমাদেরকে কীভাবে বলে- অপরাধীদের ছেড়ে দিতে হবে? 


ওবায়দুল কাদের বলেন, আমাদের জেলে এত লোক নেই।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন— ১১ থেকে ১২ হাজারের মতো আছে, যারা অপরাধ করে জেলে গেছে। এখন তারা জাতিসংঘ দিয়েও বলাচ্ছে। লবিং ভালোই করে। লবিংয়ের ওস্তাদ এই দল। 


পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

২৭ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন