Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১ ঘন্টা আগে বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
# ফাইল ফটো


বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়নে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ সমঝোতা স্মারক সই হয়।


তিনি বলেন, ঝিনাইদহে মাদক মামলায় ডোপ টেস্ট করা হচ্ছে। এর ফলে ওই এলাকায় মাদকের মামলার জটিলতা কমেছে। এলাকাবাসী জানিয়েছে, এর ফলে মাদকের দৌরাত্ম্যও কমেছে।


বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থার উন্নয়নের ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ হবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।


মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ ছেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যেই নিরসন করা হয়েছে। এটি বেঞ্চ-চেম্বারের বিষয় এবং তারা এটি সামলানোর জন্য কম্পিটেন্ট।


শেখ হাসিনা আপিল করতে চাইলে সে বিষয়ে আইন নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।


ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির পরিচালক শ্বাশতী বিপ্লব বলেন, প্রকল্পটি কার্যকর করা সম্ভব হলে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব হবে।


তিনি বলেন, সিটি কর্পোরেশনের তথ্যের সঙ্গে সবসময় তথ্য সামঞ্জস্যপূর্ণ থাকে না। বাল্যবিবাহের অনেক ক্ষেত্রে কাজিরা কাগজ রেখে দেন এবং পরে বয়স হলে কাবিন করান। এসব ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে হবে।


আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, প্রকল্পের পাইলট শুরু হয়েছে। ভুল-ত্রুটি হলে পরে তা ঠিকঠাক করা যাবে।

১ ঘন্টা আগে বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন