Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

বিশ্ব

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা

স্টাফ রিপোর্টার:
১১ ঘন্টা আগে রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো




বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 


ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ ভারতে যাচ্ছেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাখোঁর বৈঠকের কথা রয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন ফরাসি প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সুযোগ কম।


এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিএনপি প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন মোদি।


এদিকে নতুন সরকারের আনুষ্ঠানিক শপথের অপেক্ষায় দেশ। আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। 


ওইদিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন বিকেলে হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদসদ্যদের শপথ অনুষ্ঠান। ১৩ দেশের সরকারপ্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

১১ ঘন্টা আগে রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন