Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

শিক্ষা

বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ: উত্তপ্ত ক্যাম্পাস

‎বাকৃবি প্রতিনিধিঃ
৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
# ফাইল ফটো

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুল হাসান কৌশিককে মারধরের অভিযোগ উঠেছে ঈশা খাঁ হলের কয়েকজন শিক্ষার্থীদের বিরুদ্ধে। সোমবার বেলা ১২টার দিকে কৃষি অনুষদ ভবনের সামনে এ মারধরের ঘটনা ঘটে। কৌশিক কৃষি অনুষদের ৬১তম ব্যাচের শিক্ষার্থী।

‎ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি পরীক্ষা শেষ করে বের হচ্ছিলাম। তখন ঈশা

খাঁ হলের শিক্ষার্থীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার ওপর অতর্কিত চড়াও হয়। আনুমানিক ৪০-৫০ জন এসে আমাকে মারধর করতে থাকে। কী কারণে মেরেছে আমি ঠিক জানি না। তবে যারা আমার ওপর চড়াও হয়েছে তাদের কয়েকজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।

‎আর আমি জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শ লালন করি। এ জন্য আমার সঙ্গে তাদের মতাদর্শের পার্থক্য থাকায় আমার ওপর তারা হামলা করেছে।’

‎হাসিবুল বলেন, ‘সর্বপ্রথম আমার মাথার পেছনে আঘাত করে ঈশা খাঁ হলের কৃষি অনুষদের ৬১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। এ ছাড়া জুনিয়র ৬৩ ব্যাচের শিক্ষার্থীও ছিল।

‎৫৮ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী দূর থেকে হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন তিনি।

‎অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কথা বলছিলাম, এ সময় হুট করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কয়েকজনকে ফাঁসানো হয়েছে।’

‎এই ঘটনায় ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়াউল হক বলেন, ‘আমার কাছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমি কয়েকজনকে দর্শানোর নোটিশ দিয়েছি।

‎প্রশাসন এই ঘটনার সুষ্ঠু বিচার করা হবে। আমি ধারণা করছি আজকের ঘটনাটি দুই হলের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে সংঘটিত হয়েছে। প্রশাসনে কাছে আমরা এই দুই দিনের ঘটনার সুষ্ঠু বিচার চাইব।

৩ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন