Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সারাদেশ

আ’লীগের নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্টঃ
১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

জামালপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দেওয়ানগঞ্জে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলে জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করা হলো।

এ ছাড়া কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা উপযুক্ত কারণসহ আগামী তিন কর্মদিবসের কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।

১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন