Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিনোদন

আজ ঢাকায় মাতাবেন আতিফ আসলাম

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



বাংলাদেশের শ্রোতাদের মধ্যে জনপ্রিয় পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। বলিউডের জনপ্রিয় গান যেমন ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ আরও অনেক গান গেয়ে তিনি সবার মন জয় করেছেন। এর আগে বেশ কয়েকবার বাংলাদেশে এসে পারফর্ম করেছেন এই শিল্পী। সেই ধারাবাহিকতায় আবারও বাংলাদেশি শ্রোতাদের গান শোনাবেন তিনি।


আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের একটি বিশেষ কনসার্ট। এই কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানসহ আরও কয়েকজন।


এর আগে নিরাপত্তাজনিত কারণে অনেক ওপেনএয়ার কনসার্ট বাতিল করা হয়েছিল। ফলে আতিফের এই কনসার্টও বাতিল হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছিল। তবে আয়োজকরা সেই শঙ্কা দূর করেছেন। কনসার্টটি আজ বিকাল ৫টায় শুরু হবে। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টা থেকে।


উল্লেখ্য, গত এপ্রিলে ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গান পরিবেশন করেছিলেন আতিফ আসলাম। ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। গানের পাশাপাশি অভিনয়ও করেন এই শিল্পী। ২০১১ সালে পাকিস্তানি সিনেমা ‘বোল’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।







৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন